Wednesday, August 24, 2011

স্বপ্নতরীর প্রথম সংখার মোড়ক উন্মোচন অনুষ্ঠান

১৩ আগস্ট শনিবার বেলা বারোটা থেকে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্বপ্নতরীর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা লেখিকা সংঘের সভাপতি বেগম মাজেদা আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বি এল কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল মান্নান, বাংলা একাডেমীর সাবেক উপ পরিচালক এহসান চৌধুরী, খুলনা লেখিকা সংঘের সম্পাদক শামীমা সুলতানা শীলু, খুলনা মহিলা সমিতির সভাপতি বেগম মাজেদা হক।
কুরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অতিথিদের আসন গ্রহনের পর স্বপ্নতরীর সম্পাদক আশরাফুল আলম উপস্থিত অতিথিদের উদ্দেশে লিখিত বক্তব্য পাঠ করেন।
এর পর বিশেষ অতিথিরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অতঃপর প্রধান অতিথি স্বপ্নতরীর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করেন।
উপস্থিত অতিথিদের মধ্যে স্বপ্নতরীর শুভেচ্ছা কপি বিতরণ করা হয়।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি মোঃ আব্দুল্লাহ ( নির্বাহী ও বিপণন ব্যাবস্থাপনা সম্পাদক, স্বপ্নতরী) অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন স্বপ্নতরীর জনসংযোগ ব্যাবস্থাপনা সম্পাদক অভিষেক ঘরামী।
অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন স্বপ্নতরীর বিজ্ঞাপন ব্যাবস্থাপনা সম্পাদক এস এম রানা আঁকন ও মূদ্রণ ব্যাবস্থাপনা সম্পাদক দেবজ্যোতি মৃধা।

No comments:

Post a Comment